Packaging Design করে Freelancing
কোর্স সম্পর্কে বিস্তারিত
📢 স্টুডেন্টদের রিভিউ এবং সফলতার গল্প → এখানে দেখুন
এই কোর্সটি প্যাকেজিং ডিজাইন শেখার জন্য একটি পরিপূর্ণ সমাধান। এখানে প্যাকেজিং এর ডাইলাইন তৈরি, ট্রিম, ব্লিড, এবং ফোল্ডিং-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে হাতে-কলমে এবং প্র্যাকটিক্যালি শেখানো হয়েছে। এগুলো এমন কিছু দক্ষতা, যা অনেক ডিজাইনার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন না।
কোর্সের বিশেষত্ব হলো এটি বাস্তব ক্লায়েন্ট প্রজেক্টের ভিত্তিতে তৈরি। কিভাবে একটি ক্লায়েন্ট ব্রিফ বুঝবেন, সেই ব্রিফ থেকে সৃজনশীল ধারণা বের করবেন, এবং সেই ধারণাকে বাস্তবে রূপ দিয়ে সফলভাবে ডেলিভার করবেন—এসব কৌশল আপনি ধাপে ধাপে শিখবেন। প্রতিটি লেকচার এমনভাবে সাজানো যে, তা আপনাকে প্যাকেজিং ডিজাইনের পেশাদার স্তরে নিয়ে যাবে।
আপনি যদি প্যাকেজিং ডিজাইনে একদম নতুন হন, তবে চিন্তার কিছু নেই। এই কোর্স একদম শূন্য থেকে শুরু করে আপনাকে পেশাদার স্তরে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। এখানে শুধু তত্ত্ব নয়, বরং বাস্তব উদাহরণ এবং হাতে-কলমে শেখানোর মাধ্যমে আপনার স্কিলকে উন্নত করা হবে।
কোর্সটি যেভাবে সাজানো হয়েছে
- কোর্সটি পুরোপুরি প্র্যাকটিক্যাল, যেখানে প্রতিটি ধাপে সরাসরি প্যাকেজিং ডিজাইনের কৌশল শিখতে পারবেন।
- প্রতিটি ক্লাস রিয়েল ক্লায়েন্ট প্রজেক্টের উপর ভিত্তি করে তৈরি, যাতে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
- ডাইলাইন, কাটিং, ব্লিড, ফোল্ডিং, এবং গ্লু প্যাটার্নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
- কোর্সটি ২৬টি ক্লাসে বিভক্ত, যেখানে আপনি বেসিক থেকে এডভান্সড লেভেলের প্রতিটি ধাপ সহজেই শিখতে পারবেন।
- প্রতিটি ক্লাসে বাস্তব উদাহরণসহ হাতে-কলমে সম্পূর্ণ ডিজাইন প্রক্রিয়া শেখানো হয়েছে।
- ফেসবুক সাপোর্ট গ্রুপের মাধ্যমে যেকোনো সমস্যায় সাহায্য পাবেন।
ক্লাস করার জন্য প্রয়োজন হবে
- ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)।
- স্মার্টফোন বা কম্পিউটার, যেখানে আপনি ক্লাস করতে পারবেন।
- শেখার সময় গুরুত্বপূর্ণ বিষয় লিখে রাখার জন্য একটি খাতা বা নোটবুক।
- নতুন কিছু শেখার আগ্রহ এবং ধৈর্য।
যেভাবে পেমেন্ট করবেন
কীভাবে পেমেন্ট করবেন তা বিস্তারিত জানতে → এই ভিডিওটি দেখুন
কোর্সে অন্তর্ভুক্ত লেসনসমূহ
Packaging Design-এর হাতেখড়ি
-
কোর্সের গুরুত্বপূর্ণ নির্দেশনা
-
Packaging Design কি, মার্কেটপ্লেসে চাহিদা কেমন এবং কিভাবে সফলভাবে কাজ শুরু করা যায়
37:45 -
Size, Dieline, Trim এবং Bleed-এর কনসেপ্ট ক্লিয়ার করা এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে নেওয়া
34:41 -
হালাল ও হারাম বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
Box Design-এ শুরু থেকে গুরু
Label Design-এ জিরো টু হিরো
Packet Design-এ ওস্তাদ
Packaging Design-এর বিশেষ প্রজেক্ট
Packaging Mockup-এ বস
সার্টিফিকেট অর্জন করুন
আপনার দক্ষতার প্রমাণ হিসেবে পাবেন সার্টিফিকেট, যা আপনার ক্যারিয়ার গড়তে সহায়ক হবে!
শিক্ষার্থীদের মতামত সমূহ
ইনস্ট্রাক্টরের শেখানোর ধরণ ছিল অত্যন্ত প্রফেশনাল ও সহজবোধ্য। নতুনদের জন্য যেমন উপযোগী, তেমনি যারা তাদের দক্ষতা আরও উন্নত করতে চান তাদের জন্যও এটি দারুণ একটি কোর্স।
আমার কাছে এই কোর্সটি ১০/১০। যারা Packaging Design শিখে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য আমি অবশ্যই এই কোর্সটি আন্তরিকভাবে সুপারিশ করব।
The curriculum covered essential aspects thoroughly, such as creating precise dielines, preparing print-ready files, and understanding various material specifications.
Great, Thank you.
সবচেয়ে ভালো লেগেছে ডাইলাইন তৈরি করার অংশগুলো যেখানে দেখানো হয়েছে কীভাবে সঠিকভাবে মাপ নিয়ে ডিজাইন করতে হয় তারপর, সেগুলো প্রিন্টে যাওয়ার আগে কিভাবে সেটাপ করতে হয় সবকিছু বাস্তব উদাহরণ দিয়ে শেখানো হয়েছে বলে খুব সহজে বুঝতে পেরেছি। মনে হয়েছে ইউসুফ ভাই পাশে বসে দেখিয়ে দেখিয়ে বুজাচ্ছে আর শেখাচ্ছে।
আশাকরি ভাই এর সকল শেখানো বিষয় ভবিষ্যতে কাজে লাগাতে পারব।